শনিবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে চতুর্থ উন্নয়ন মেলায় এ আর্থিক অনুদান, স্মার্টকার্ড এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
বাংলাদেশ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন,‘কর্মসংস্থানের উদ্দেশ্যে দালালের মাধ্যমে নয়;আপনারা যদি বাংলাদেশ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম মেনে বিশ্বের যেকোনও রাষ্ট্রে যান তাহলে সব হারিয়ে দেশে ফিরতে হবে না।’
তিনি বলেন,‘বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশের জনশক্তির পরিমাণ এক কোটি ১০ লাখ। এই জনশক্তির মধ্যে কুমিল্লারই ১৫ লাখ জনশক্তি বহির্বিশ্বে রয়েছে। রেমিট্যান্সেও বাংলাদেশের মধ্যে কুমিল্লা এগিয়ে রয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী প্রমুখ।