বেনাপোলে ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্য উদ্ধার

 
বেনাপোলে বিজিবির হাতে আটক মাদক পাচারকারী হেলাল উদ্দিনবেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় ভারত থেকে পাচার করে আনা প্রায় ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেলাল উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত হেলাল বেনাপোলের ধাণ্যখোলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

শনিবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু, ১৪৮ বোতল ফেনসিডিল,  ৫১টি উন্নতমানের শাড়ি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত হেলাল নামে একজনকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধারকৃত মালামাল ও মাদক পাচারকারীকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  ওই পাচারকারীর নামে মাদক আইনে মামলা হয়েছে।