মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের তিন নারী সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে জামালপুরের র‌্যাব-১৪-এর একটি দলটাঙ্গাইলের মধুপুর বন থেকে অপহরণকারী চক্রের তিন নারী সদস্যসহ ছয় জনকে গ্রেফতার করেছে জামালপুরের র‌্যাব-১৪-এর একটি দল। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব- ১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান,দীর্ঘদিন থেকে একটি অপহরণকারী চক্র কৌশলে বিভিন্ন মানুষকে অপহরণ করে মধুপুর বনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে শুক্রবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের র‌্যাবের একটি দল মধুপুর বনে অভিযান চালিয়ে পারভিন আক্তার (২০), লাকী আক্তার (২২), মাসুদ ফকির (৩৫), কাশেম ফকির (৩০), শফিক শেখ (৪০), রাশিদা বেগম (৩৫) নামে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা বিভিন্ন কৌশলে ভিকটিমদের অপহরণ করে মধুপুর বনের মধ্যে আটকে রেখে মৃত্যুর ভয় দেখিয়ে মারপিট করে মুক্তিপণ আদায় করত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।