দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিনে ছিলেন জমিলা। চার্জশিট দাখিলের পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলার এজাহার থেকে জানা যায়, সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ঋণ নিয়ে ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২৮৮ টাকা আত্মসাৎ করে বিএনপি নেতা আসলাম চৌধুরীর পরিবার। এ ঘটনায় ২০০৮ সালে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার স্ত্রী জমিলা নাজনীন মওলাসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন মৃধা। সম্প্রতি ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সাউথ ইস্ট ব্যাংকের দুই কর্মকর্তা মাহবুবুর রহমান সাব্বির ও মাহবুবুল আলমকে বাদ দেওয়া হয়েছে।