নিহত নুর মোহম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবুল আলী গেট এলাকার একটি বাড়ির তিনতলায় ফ্লাট ভাড়া নিয়ে একাই থাকতেন।
কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, রাত ১১টার দিকে বাড়ির মালিক ফোন করে জানান, নুর মোহম্মদ ছুরিকাঘাতে আহত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই নুর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।