আজ মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথযাত্রার শেষ পর্যায়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসঊদ আরও বলেন, ‘আমাদের কাজ হলো মানুষের দিল ঠিক করা। তাই উলামায়ে কেরাম-জনতার ঐক্যের মাধ্যমে আমরা গোনাহগারী কাজের বিরুদ্ধে এক হওয়ার কথা বলতে চাই। একজন লোক যদি সামনে না থাকে তবুও বলতে চাই মদ হারাম, দুর্নীতি হারাম, আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আমরা মদের কাছে যাবো না, অন্যজন যাতে যেতে না পারে সে ব্যবস্থা করবো। আমরা সন্ত্রাস করবো না, সন্ত্রাসের কাছেও যাবো না।’
অ্যাডভোকেট শামছুল ইসলামের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি ইব্রাহীম, জমিয়ত নেতা রমজান আলী, মাওলানা ইমদাদুল হক, মুফতি আনোয়ার হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদের নেতৃত্বে যশোর থেকে সুনামগঞ্জ চার দিনব্যাপী পথযাত্রা শুরু করে বাংলাদেশ জমিয়তুল উলামা। পথযাত্রায় যশোর, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ভেলানগর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে ১৪টি পথসভা করে। পথযাত্রার গাড়িবহর মঙ্গলবার সুনামগঞ্জে পৌঁছায়। আগামী পথযাত্রা কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানান দলটির চেয়াম্যান।