সভায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনসহ উৎসব উপলক্ষে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকসহ এসময় আরও বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ ও ডিবি) মোয়াজ্জেম হোসেন, র্যাব ৮ এর প্রতিনিধি ক্যাপ্টেন খালেদ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ন কবির, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু প্রমুখ।