আটককৃতরা হলেন, কুতুপালং এলাকার সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও উসুন জামান (৭৫)।
রোহিঙ্গা নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে সাতক্ষীরা সীমান্তে আসে তারা ভারতে যাওয়ার জন্য। দালালরা তাদেরকে কলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতকে ভারতে পাচারের জন্য নিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। তারা দালালের মাধ্যমে ভারতে পাচার হচ্ছিল বলে ওসি জানান।