বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের কাচারীমাঠ এলাকা থেকে মোটরসাইকেল শো-ডাউনটি শুরু হয়। শো-ডাউনটি শহরের স্টেশন বাইপাস ও হরিশপুর বাইপাসসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টার কিছু আগে কানাইখালী এলাকায় পৌঁছে। এ সময় নাটোর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল ইসলাম শিমুল আদালতের রায়কে যুগান্তকারী উল্লেখ করে জানান, দেশে আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, তা এই রায়ের মাধ্যমে আবারো প্রমাণিত হলো। রায়কে দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এই রায়কে কেন্দ্র করে নাটোরে যাতে কেউ কোনও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন এমপি শিমুল।
সমাবেশে এমপি শিমুল ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতারা।
এতে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।