রূপগঞ্জে গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আনন্দ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় স্বাগত জানিয়ে ও শিগগিরই রায় কার্যকরের দাবিতে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানসহ অনেকে। পরে স্থানীয় সেলিমনগর স্কুল মাঠে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা শিগগিরই রায় কার্যকরের দাবি জানান।