ওসি জানান, বন্দরের চারমাথা মোড় ও বিএনপি কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব স্থানে সন্দহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কেউ যেন অপ্রতিকর ঘটনা না ঘটাতে পারে সে লক্ষ্যে আমরা তৎপরতা বাড়িয়েছি। বন্দর ও এর আশপাশের সড়কে টহল জোরদার করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নজরদারি রাখা হয়েছে।