নিহত প্রাইভেটকার চালকের নাম রিপন কাজী। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার শরজল কাজীর ছেলে। এছাড়া নিহত যাত্রীর নাম মনির আহম্মেদ (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার শরউপাই এলাকার হাসেম মোল্লার ছেলে।
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোরদার বলেন, সকালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১১-৪০-৫৪) পাংশার কাঁঠালতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
পরে পাংশা ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল প্রাইভেটকার ও নিহতদের উদ্ধার করেছে। মৃতদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।