ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, নাশকতার মামলায় উপজেলার চকতিলন গ্রামের আয়বর আলীর ছেলে থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৫০), বিএনপি নেতা দক্ষিণ চকযদু গ্রামের মৃত সিরাজ মাস্টারের ছেলে এনামুল হক টাইগার (৩০), জাহানপুর গ্রামের মৃত ইজার মন্ডলের ছেলে বুদু মন্ডল (৩২), অমরপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেনকে (৩৫) আটক করা হয়।
আটককৃতরা জিআর ২৮/১৫ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।