টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের বাধা২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্ট করেন স্থানীয় নেতাকর্মীরা।

পুলিশি বাধার মুখে মিছিল করতে না পেরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতারা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।