এ সময় নেতারা অবিলম্বে সড়ক পরিবহন আইনে জামিনের বিধান, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থদণ্ড, মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল ও কারাদণ্ডের বিধান বাতিলের দাবি জানান।
মানববন্ধনের শেষপর্যায়ে র্যাবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে গাড়ি রেখে অবরোধ শুরু করেন।আধঘণ্টা পর পুলিশ কর্মকর্তারা গিয়ে শ্রমিকদের শান্ত করেন এবং অবরোধ প্রত্যাহার করান।