মন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন জাতীয় সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রীই বলতে পারবেন। এব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না।’
এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলা মোগড়া, মনিয়ন্দ, কর্নেলবাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া।