টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩- এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবারাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবনা বাইপাস ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৫ হাজার ৮০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দ্বীন ইসলাম রাজশাহীর সাদিপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে।