‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’- স্লোগানে দিনাজপুরের হিলিতে আর্ন্তজাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, আলিহাট ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ আরও অনেকে।
সভায় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা ধরনের দিক নিয়ে আলোচনা করেন।