বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা সুমন, বিএনপি নেতা আবুল কাশেম ফকির, তালেবুল ইসলাম পলাশ, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এদের মধ্যে সুমন গত বুধবার সাজাপুর এলাকায় কোচে পেট্রলবোমা হামলা এবং অন্যরা গত ২ ও ৯ সেপ্টেম্বর নাশকতার প্রস্তুতি ও ষড়যন্ত্রের মামলার আসামি।