ফেনীতে ১৪২ পূজামণ্ডপে নিজাম হাজারীর অনুদান

পূজামণ্ডপের জন্য অনুদান দিচ্ছেন সংসদ সদস্য নিজাম হাজারীফেনী জেলার ১৪২টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন সংসদ সদস্য নিজাম হাজারী। সদর উপজেলার ৫৪টি মণ্ডপের জন্য সরকারি তহবিল থেকে ৪০ হাজার টাকা এবং অন্য উপজেলার প্রত্যেকটি মণ্ডপের জন্য দুই হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেন তিনি।

রবিবার সকাল নয়টার দিকে ফেনী আনন্দ কমিউনিটি সেন্টারে অনুদানের টাকা দেওয়া হয়। এছাড়া দশমী ঘাটের অসমাপ্ত কাজ শেষ করার জন্য ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেন এমপি।

এ সময় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য দুলাল চন্দ্র দাস ও অ্যাডভোকেট বিমল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন।