মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সদস্য সচিব মান্নান মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা নান্না ফকির, মনির হোসেন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা চালু করেছিলেন। তাই পুনরায় এই কোটা বহাল রাখার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ অক্টোবর ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়ামের সামনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে একই দাবিতে জেলার নলছিটি ও রাজাপুরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।