বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবিসনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।  

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই শুভেচ্ছা বিনিময় হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সাম্পান্নার হাতে উপহারের মিষ্টি তুলে দেন এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানান।  বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, ব্যাটালিয়নের স্টাফ অফিসারসহ অধিনস্ত বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ১০প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজান ও বিএসএফের চেকপোস্ট কমান্ডার এএল তার্কিসহ উভয়বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের প্রতিটি অনুষ্ঠানেই আমরা দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখি এবং শুভেচ্ছা স্বরূপ মিষ্টি ও ফুল দিয়ে একে অপরকে সম্মাননা জানাই। প্রতি বছরই দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি যাতে দুই বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে।’