বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, ‘সোমবার (১৫ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোনের অধীন সিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সাইরন খাল এলাকায় সন্দেহভাজন একটি ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দেয়া হয়। নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে প্লাস্টিকের বস্তাটি খুলে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ হাজার টাকা মাত্র। ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।’