নিহত বাহেজ শেখ উপজেলার আলোকদিয়া চরের হাফিজ উদ্দিনের ছেলে। জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা নদীতে ইলিশ মাছ শিকারকালে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে দ্রুত পালানো চেষ্টা করে। এসময় দুটি নৌকার মধ্যে সংর্ঘষ ঘটে। দ্রুতগতির নৌকার ধাক্কায় ঘটনাস্থলেই বাহেজ শেখ মারা যান। নৌকায় থাকা অপর দুই জেলে আইয়ুব আলী ও সাইদুল গুরুতর আহত হন। পরে আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গভীর রাতে দ্রুতগতি সম্পন্ন দুইটি ইঞ্জিন চালিত মাছধরার নৌকার মুখোমুখি সংর্ঘষে নৌকায় থাকা লোহার নোঙ্গরের চাপ লেগে ঘটনাস্থলেই বাহেজ মারা যান।’
শিবালয় থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।’