বেনজীর আহমেদ বলেন, ‘এবার সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। এই সম্প্রীতির বন্ধন আমাদের ধরে রাখতে হবে।’
র্যাব ডিজি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ কোনও গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।’
র্যাব মহাপরিচালক শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময়ে তার সঙ্গে ছিলেন র্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইনশৃখলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ৭০১টি প্রতিমা নিয়ে দক্ষিণ এশিয়ার 'সবচেয়ে বড়' দুর্গাপূজা বাগেরহাটে