ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান করেছেন, সারা বিশ্ববাসী আজ বাংলাদেশের সে উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ছাত্রলীগের কিছু কিছু ভুল কাজের জন্য সরকার ও বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই ছাত্রলীগকে আরও বেশি সুসংগঠিত হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সরকারের উন্নয়নের কথা সবখানে ছড়িয়ে দিতে হবে।’
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ প্রমুখ।