পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী কালকিনি থানা পুলিশের এএসআই কামরুল ইসলাম (৩৬) নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। নিহত কামরুল গোপালগঞ্জের মুকসুদপুরের নওহাটা গ্রামের লুৎফর রহমান মিয়ার ছেলে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এদিকে একই মহাসড়কের মোল্লাকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতে সুগন্ধা পরিবহনের একটি বাসের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী রাজা মাতুব্বর নিহত হন। নিহত রাজা সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে। এ সময় আহত হন আরো দুইজন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।