টাঙ্গাইলে পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি মহিলা দল

পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি মহিলা দলটাঙ্গাইলে পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেননি টাঙ্গাইল জেলা মহিলা দল। ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ অক্টোবর) এ মানবনন্ধন করার কথা ছিল।

পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি মহিলা দল

শনিবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলা দলের নেতারা  শহরের ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ে এসে সমবেত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়াতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। বাধার মুখে মানববন্ধনে দাঁড়াতে পারেনি মহিলা দলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ।