গোপালগঞ্জে দুই ভাইয়ের বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

সংঘর্ষের পর হাসপাতালের ভিড়

গোপালগঞ্জে দুই ভাইয়ের বিরোধের জের ধরে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাঠি গ্রামের কবির শেখ বড় ভাই দবির শেখের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দুই ভাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ ২০ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ৫ নারীসহ ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘কোনও পক্ষই এখনও অভিযোগ দায়ের করেনি।’