কুষ্টিয়াকুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের একটি আখক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে স্থানীয়রা আখক্ষেতে কিছু হাড় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ কঙ্কাল উদ্ধার করে। তবে এটি কার কঙ্কাল তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি একজন পুরুষের কঙ্কাল। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।