হিলিতে সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

এসময় সেখানে আওয়ামী লীগ নেতা এজাজ আহম্মেদ চৌধুরী, হিলি পাবলিক স্কুলের অধ্যক্ষ রাফিউল ইসলাম, আয়োজক কমিটির মুরাদ হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পৌরসভার ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ ও চুড়িপট্টির সূর্যমুখী ক্রিকেট অ্যাকাডেমি অংশগ্রহণ করে।

খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভার শেষে সব উইকেট হারিয়ে ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ ২৮ রান করে। জবাবে কোনও উইকেট না হারিয়ে সূর্যমুখী ক্রিকেট অ্যাকাডেমি ২৯ রান করে বিজয়ী হন। এই টুর্নামেন্টে পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।