প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৯টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে নেতাকর্মীরা কথা বলছিলেন। এ সময় বিকট শব্দ শুনে তারা বের হলে কার্যালয়ের সামনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৭টার দিকে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে তিনটি পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ সময় একটি বিস্ফোরিত হলেও দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম খাগড়াছড়ি ও মানিকছড়ির হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জনমনে আতঙ্ক তৈরি করতে স্বার্থান্বেষী মহল এমনটা করতে পারে।