সাদুল্যাপুরে পুলিশের মোটরসাইকেল শোডাউন

সাদুল্যাপুরে পুলিশের মোটরসাইকেল শোডাউনঅপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেল নিয়ে বিশেষ শো ডাউন করেছে গাইবান্ধার সাদুল্যাপুর থানা পুলিশ। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. এমরানুল কবীরের নেতৃত্বে রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে থানা থেকে বের হয় শো ডাউনটি। সাইরেন বাজিয়ে শো ডাউনটি বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এতে থানার কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন। 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার নির্দেশে এই শো ডাউনের সময় বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনসাধারণ সঙ্গে আলোচনা করেন পুলিশ সদস্যরা। সাদুল্যাপুরে পুলিশের মোটরসাইকেল শোডাউন

এদিকে, রাতের বেলা হঠাৎ করে সাইরেন বাজিয়ে পুলিশের মোটরসাইকেল শোডাউনে উপজেলা জুড়েই সাড়া তৈরি হয়েছে। স্থানীয়দের অভিমত, এই শোডাউনে অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হবে।  

এ ব্যাপারে ওসি (তদন্ত) মো. এমরানুল কবীর বলেন, ‘অপরাধ দমনে পুলিশি তৎপরতার সঙ্গে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধীদের গ্রেফতার ও জানমাল রক্ষায় মোটরসাইকেল শোডাউন করা হয়। প্রতিদিনে সড়ক, হাট-বাজার ও গ্রাম পর্যায়েও শোডাউন অব্যাহত থাকবে। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন কৌশলে মাঠেও তৎপরতা চালাচ্ছে পুলিশ। যে কোনও অপরাধ ও অপরাধীদের ব্যাপারে নির্ভয়ে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।’