কুষ্টিয়া সীমান্তে ‘বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী’ নিহত

বন্দুকযুদ্ধকুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের (বিজিবি) সঙ্গে মাদক চোরাকারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। সোমবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের জামালপুর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

নিহত হায়দুল জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, সোমবার রাত ৩.৪০ মিনিটের দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিকে লক্ষ্য করে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চলায়। প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।