সোমবার (২৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘দেশে আইনে শাসন নেই’ বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের আইনব্যবস্থা স্বাধীন বলেই এখনও পেট্রোলবোমার সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছে। দেশবাসী মনে করে, পেট্রোলবোমার সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাতে তাদের বাইরে থাকার কথা নয়। শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।’
বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায়-এমন দাবি করে হানিফ বলেন, ‘এই নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক তৈরির বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত নির্বাচনকে ভয় পেয়ে তা বানচালের অপতৎপরতায় লিপ্ত। এই কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।’
পরে মাহবুব উল আলম হানিফ মতবিনিময় সভায় যোগ দেন। এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।