চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২০.৭৫ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মাত্র ২০.৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। সোমবার (২৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে এ ফল প্রকাশ করা হয়। ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু নোমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রবিবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯২৪ জন। পাসের হার ২০.৭৫ শতাংশ।’

প্রসঙ্গত, রবিবার পরিবহন ধর্মঘটের মধ্যেও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ছয় হাজার ২৯৫ জন। এই ইউনিটে এক হাজার ৯৮টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।