পাবনায় ৩২৭ শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধনপাবনা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৩২৭ শিক্ষা প্রতিষ্ঠান ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। এছাড়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
সোমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স টেলিকনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। পরে উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা প্রমুখ।