দৌলতদিয়ায় পুকুরে যুবকের বস্তাবন্দি লাশ

লাশ উদ্ধাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার পোড়াভিটায় একটি পুকুরের বাঁশের মাচার পাশে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।