এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর ইউসুফ বহুমুখী হাইস্কুল থেকে একটি র্যালি বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর এই বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সেমিনার ও গানের আসরসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী আয়োজিত এ মেলায় শচীন দেব বর্মণের বিভিন্ন ছবি তার পৈতৃক বাড়িতে সাঁটানো হয়েছে। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেলায় ১৫টি স্টল দেওয়া হয়েছে।