নড়াইলে ট্রলি দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইলনড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই এলাকায় গাছের সঙ্গে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান (১৫) নামে এ স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মেহেদী চাঁচই গ্রামের মোস্তফা মোল্লার ছেলে। সে চাঁচই মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বুধবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, মেহেদী স্থানীয় বিল থেকে মাছ ধরে পরিচিত এক চালকের মাটিবাহী ট্রলিতে বাড়ি ফিরছিল। পথে চাঁচই কেয়ার মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্র্রণ হারিয়ে রাস্তার পাশের কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।