নদী থেকে অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার

লাশ উদ্ধারঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার নদী থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে একটি লাশের সন্ধান পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের দেহাবশেষ উদ্ধার করে। লাশটি ৩ থেকে ৪ মাস আগের বলে ধারণা তার। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।