উপকূলীয় বন বিভাগ ভোলার রেঞ্জ অফিসার মো.কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে স্থানীয়রা লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, সাপটি অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’। সাপটি এদেশে ‘চন্দ্র বোড়া’ নামেও পরিচিত।