পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ১০টার দিকে ব্রেইন স্ট্রোক করার সঙ্গে সঙ্গে তাকে জেলা শহরের হিলভিউ ক্লিনিকে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন।
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বিকালে আসরের নামাজের পর শহরের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এনামুল হক কাশেমীর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা শোক প্রকাশ করেছেন। এছাড়া বান্দরবান প্রেসক্লাব, পাহাড়বার্তা পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।