চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রোকসানার স্বামীর নাম মোহাম্মদ জয়নাল। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায়।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহতাবস্থায় রোকসানাকে সকাল ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, রোকসানার স্বামী তাকে গলা কেটে হত্যা করে। জয়নাল নগরীতে রাজমিস্ত্রির কাজ করতো। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।’