ওষুধের কার্টনে নবজাতকের লাশ

দিনাজপুরদিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ী ঢেরাপাটিয়া সড়কের একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে কয়েকটি কুকুর একটি ব্যাগে রাখা ওষুধের কার্টন নিয়ে টানাহিচড়া করলে স্থানীয় কয়েকজন এগিয়ে যান। কার্টন খুলে লুঙ্গির কাপড়ে প্যাঁচানো এক নবজাতক শিশুকন্যার লাশ দেখতে পান তারা। পরে এলাকবাসী পুলিশকে দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।