চুয়াডাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাহানারা খাতুন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। জেলার দর্শনা-জীবননগর মহাসড়কের সন্তোষপুর নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা খাতুন সদর উপজেলার ছোট সলুয়া গ্রামের রফিকুল ইসলাম রফুর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জাহানারা খাতুন সন্তোষপুর পাকা রাস্তা পার হচ্ছিলেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা জীবননগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ওসি শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।