কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার বিকালে কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কলেজের পাশের একটি নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত নদীর মধ্যে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় শ্রমিক সম্রাট। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পানিতে ভেসে উঠলে অন্য শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে।