যশোরে বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

যশোরযশোরে চলন্ত বাসে ওঠার সময় পা পিছলে রাব্বি হোসেন (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের শাখারিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গড়াই পরিবহনের একটি বাসের সুপারভাইজার শাহাবুল ইসলাম ও ওই বাসের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘দুপুর পৌনে দুইটার দিকে বাসটি খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। বেলা তিনটার দিকে যশোরের শাখারিগাতি এলাকায় পৌঁছলে সেখানে ৩ থেকে ৪ জন যাত্রী নামেন। এরপর বাস ছেড়ে দেয়। রাব্বি চলন্ত বাসটিতে উঠতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় অন্য একটি গাড়ি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর কিছু সময় পর তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স মর্জিনা খাতুন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাব্বির মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের রাশেদুল হোসেনের ছেলে।