রূপগঞ্জে মাসকো স্কুলে নবান্ন উৎসব

নবান্ন উৎসবে শিক্ষার্থীরানারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মাসকো স্কুল কাঞ্চন’ এর উদ্যোগে নবান্ন উৎসব-১৪২৫ উদযাপিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে শনিবার (৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অধ্যক্ষ খুরশিদ জাহানের সভাপত্বি নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। এ সময় মাসকো গ্রুপের জেনারেল ম্যানেজার শাহীন মিয়া, খন্দকার ঈসমাইল, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেনসহ স্কুলের শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ খুরশিদ জাহান বলেন, অগ্রহায়ণে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে। সেই আনন্দ শিক্ষার্থীদের অন্তরে গেঁথে দিতেই প্রতি বছর আমরা নবান্ন উৎসব আয়োজন করে থাকি। বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।