উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু দলীয় নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছবুর রেজা, সখীপুর পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল তালুকদার, পৌর যুবদলের সভাপতি কামরুল শিকদার, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে সখীপুর থানা পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করে। পরে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।সেই মামলায় নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে রবিবার দুপুরে টাঙ্গাইলের আদালতে হাজিরা দিতে গেলে সাত নেতাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘এ মামলা ছাড়াও গত ২ নভেম্বর ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় এ নেতাদের নামও রয়েছে। এ মামলায় ওই রাতেই পুলিশ পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদ আলম সুমন ও ছাত্রদলকর্মী রিপন আহমেদকে গ্রেফতার করে ।’
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বিএনপির সাত নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি শুনেছি, তবে এখনও কোনও কাগজপত্র পাইনি।’